• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইলিশ রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই ঐতিহ্য হারিয়ে যাবে — উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস

Lovelu / ১৫১ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তরে ২০২৩-২০২৪ আর্থিক সালে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ’ এর আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ জোরদারকরণে স্টোকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ে আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

এম এ কুদ্দুস বলেন, ইলিশ আমাদের দেশের সম্পদ। এই সম্পদ বৃদ্ধিতে আমাদের সচেতন হতে হবে। দেশের মা ইলিশ সংরক্ষণ করে ডিম ছাড়তে তাদের নিরাপদ নদী দিতে হবে। ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর এই ২২ দিন ইলিশ প্রজননের সময়ে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। তাই এলাকাবাসী কাছে অনুরোধ এই কিছুদিন ইলিশ আহরণ থেকে বিরত থাকুন, দেশের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন।

তিনি বলেন, ইলিশ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ফলশ্রুতিতে দেশে ইলিশ বৃদ্ধি পাবে।

বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর এই কথাটা ধরে রাখতে হলে ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। যদি ইলিশ রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই ঐতিহ্য হারিয়ে যাবে। জেলে ভাইয়েরা যদি জাটকা বা ছোট মাছ নিধন বন্ধ করেন তাহলেই নদীতে মাছের প্রবাহ বেড়ে যাবে। আর এই এই মাছগুলো আপনারাই আহরন করবেন। নদীর মাছ গুলো আপনাদের সম্পদ, তাই রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমি আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর বাস্তবানের সাথে সম্পর্কিত সকল সদস্যকে। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা মৎস্য সপ্তাহকে গুরুত্বসহ পালন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মৎস্যজীবী লীগ নেতা ওমর আলী, আমিরাবাদ মৎস্য আড়ৎদার নজরুল বকাউল, ষাটনল মৎস্য আড়ৎদার আব্দুল মালেক মেম্বার, এখলাসপুর মৎস্য আড়ৎদার আহসান মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category