• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

মতলবে যাকাতের কাপড় বিতরণ

আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করেন……পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২৯৫ Time View
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত আদায় ও এর বণ্টন একদিকে যেমন গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক ইবাদাত, তেমনি তা সমাজ থেকে দারিদ্র্য দূর করে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কার্যকর একটি উপাদানও বটে। আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করেন। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। ৩০ এপ্রিল শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদের নিজ বাড়িতে যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অসহায় গরীব ও দুস্থদের মাঝে যাকাত বিতরণ করতে হবে। এ বিষয়ে কুরআন মাজীদে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যারা যাকাত গ্রহণ করে এটা তাদের অপরাধ নয় এটা তাদের অধিকার।

এসময় উপস্থিত ছিলেন -মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাড. আক্তারজ্জামান, ইসলামাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ইউপি সদস্য খলিল মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু প্রমুখ। এছাড়াও রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্যবর্গ উপস্থিতি ছিলেন।

আলোচনা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন অসহায় গরীব ও দুঃস্থদের মাস ২ হাজার যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category