• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

আনসারের পাঁচ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রপতি পদক

Lovelu / ৩২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

অনলাইন ডেস্কঃ

দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখায় রাষ্ট্রপতি পদক পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ ক্রীড়াবিদ এবং একজন করে কোচ ও কর্মকর্তা। বৃহস্পতিবার সফিপুরস্থ আনসার একাডেমিতে অনুষ্ঠিত ৪২তম জাতীয় সমাবেশে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই পদক তুলে দেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদক ছাড়াও প্রত্যেকে এককালীন ৭৫ হাজার টাকা করে অর্থপুরস্কার পেয়েছেন। এছাড়া তারা আজীবন মাসিক দেড় হাজার টাকা করে ভাতা পাবেন। পদকপ্রাপ্তরা হলেন- বডিবিল্ডার আবদুল গফুর সুমন, ফেন্সার রেজাউল করিম, কারাতেকা জান্নাতুল ফেরদাউস সুমি, বক্সার জুয়েল আহমেদ জনি, জিমন্যাস্ট মুশফিকা আক্তার বিথী, তায়কোয়ান্ডো কোচ নির্মল চৌধুরী ও সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রায়হান উদ্দিন ফকির।

পদক পেয়ে উচ্ছ্বসিত কারাতেকা সুমি বলেন, ‘খুব ভালো লাগছে রাষ্ট্রপতি পদক পেয়ে। ক্রীড়াক্ষেত্রে অবদান রেখে কাজের স্বীকৃতি পেয়েছি।’ রায়হান উদ্দিন ফকির বলেন, ‘আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম স্যারের নির্বাচিত ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রীর দেওয়া এই পুরষ্কার উৎসাহ উদ্দীপনা জাগিয়েছে। এতে করে খেলোয়াড়রা বেশি উৎসাহিত হবেন। ভবিষ্যতে এই বাহিনীর খেলোয়াড়রা আন্তর্জাতিক আসরে বেশি বেশি সাফল্য পেয়ে দেশের মান বাড়াবেন বলে আমি বিশ্বাস করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category