• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ 

Lovelu / ২৯২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই-২০২৬) উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমির অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়ার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে প্রাথমিকের বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।

 

এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার।

 

এসইএল মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল মুঠোফোনে তাঁর বক্তব্যে বলেন, এই ছেলে মেয়েরা ভালোভাবে লেখাপড়া করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কিছু একটাতো হবেই ইনশাআল্লাহ। কিন্তু লেখাপড়া না করলে ওরাতো কিছুই হতে পারবেনা। ওদেরকে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।  কিন্তু, মন দিয়ে লেখাপড়া না করলে তো কিছুই হতে পারবে না। কাজেই, মন দিয়ে লেখাপড়া করতে হবে।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীই কম-বেশি মেধাবী। নিয়মিত লেখাপড়া করলে এই শিক্ষার্থীরা মেধাবী হয়ে এবং মানুষের মতো মানুষ হয়ে একদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগবেই। লেখাপড়া নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রমের পাশাপাশি অভিভাবকরা সন্তানদের লেখাপড়ার বিষয়ে আরো মনযোগী হতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে, শিক্ষার্থীদের মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হতে আরো মনযোগী ও দায়িত্বশীল করি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category