এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল (ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্য বোঝাইকৃত একটি মালবাহী ট্যাংকার উল্টে গেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি, নুরুর দোকান (মাঠখলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় চলাচলের সময় ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্যাংকারটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনায় গাছটিরও ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় ট্যাংকারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।