• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

অভয়নগরের কৃষকের কাছে পরাস্ত পৌষের শীত

Lovelu / ২৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মোঃ ইবাদৎ হোসেন,অভয়নগর (যশোর):

ক’দিন ধরে হঠাৎ করেই বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। অতিরিক্ত ঠাণ্ডায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা।

যশোরের অভয়নগরে মানুষ সকালে দেরি করে খুলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।কিন্তু যারা মাঠে সোনা ফলাবেন তাদের বসে থাকার উপায় নেই। হাড়ভাঙা শীত আর ঘন কুয়াশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোর থেকে মাঠে নেমেছেন গ্রাম বাংলার খেটে খাওয়া কৃষকেরা।

শীত তাদের কাছে সবসময় যেন পরাস্ত। অভয়নগরের কামকুল গ্রামে দেখা গেছে, ভোরবেলায় প্রচণ্ড কুয়াশার মধ্যেও বোরো ধানের চারা রোপন করতে দলবেঁধে মাঠে কাজ করছেন।

তারা বলছেন, শীতের ভয়ে বসে থাকলে চলবে না। কৃষকের কোন শীত নেই, অলসতা শীত বাড়াই। মনে হচ্ছে এখনই মাঘের শীত শুরু হয়ে গেছে। বিকেল থেকেই কুয়াশা শুরু হয়। রাতেও টুপটাপ শব্দে বৃষ্টির মতো ঝড়ে পড়ে কুয়াশা। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও কুয়াশাচ্ছন্ন থেকে যায় চারপাশে। তবে কুয়াশা বা শীত আমাদের দমিয়ে রাখতে পারবে না। প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন না হলে ক’দিন পরেই মাঠের পর মাঠ হয়ে উঠবে সবুজের সমরহ। আর তারপরেই সোনার ফসলে ভরে যাবে কৃষকের উঠান, সোনার ধানে ভরবে গোলা।

অভয়নগরের কৃষকেরা বাম্পার ফলনের আশায় ভালো দাম সেজন্যেই হাড় কাপানো শীত বোরো ধানের আবাদ করছেন। কসাই ভরে গেছে সারা মাঠ ঘাট রাস্তাঘাটে তেমন লোকজন দেখা না মিললেও কৃষকদের দেখা মিলছে ঠান্ডা পানির ভিতরে কাঁদার ভিতর নেমে বোরো ধান চাষ করছেন, কেউবা জমি সমান করার জন্য মই টানছেন, শীত তাদের কাছে হার মেনেছে। কৃষকের কাছে শীত, বর্ষা গরম, সবকিছুই সমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category