• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

হারিয়ে যাচ্ছে কাঁদা পানিতে মাছ ধরার উৎসব

Lovelu / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

এক সময় গ্রাম বাংলায় বর্ষা শেষে নিচু জমি, খাল-বিলে পানি সেচে মাছ ধরা হতো। মাছ ধরার চিরায়ত সে দৃশ্য সচরাচর এখন আর তেমন চোখে পড়েনা।

আশ্বিন- কার্তিক মাসের শেষের দিকে নদ-নদী,খালবিলের পানি কমে যাবার সাথে সাথে শুকিয়ে যেতে থাকে ডুবে থাকা খেতখোলা। পানি শুকিয়ে গেলেও এসব স্থানে আটকা পড়ে নানা দেশীয় মাছ। আর সে সময় কাঁদা পানিতে নেমে হাত দিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠে গ্রামের মানুষ।

রোদ মাখা কাদা পানিতে মাছ ধরা গ্রাম বাংলার অন্যতম বিনোদনও বটে। শত শত বছর ধরে এ ধারা চলে আসছে, যা আজও বহমান।

শুধু সলঙ্গা থানা নয়,সিরাজগঞ্জ জেলার উল্লেখযোগ্য ঐতিহাসিক একটি বিলেরর নাম বোয়ালিয়া বিল। যা ঐতিহাসিক বোয়ালিয়া বিল নামে পরিচিত। কালের বিবর্তনে বোয়ালিয়া বিল এখন সকলের কাছে অনেকটাই অপরিচিত হয়ে আসছে। তারপরও বর্ষা মৌসুমের পানিতে টুই টম্বুর হয়ে উঠে এ বিল।পানি কমার সাথে সাথে বিলের নিচু নালে দেশি জাতের নানা মাছের আগমন ঘটে।

শুরু হয়, থালা-বাটি,সেওতি দিয়ে  পানি সেচার কাজ। এরপর চলে মাছ ধরার উৎসব। রীতিমতো আনন্দ উল্লাস করে লোকজন সেই বিলের শূন্য পানির কাদার ভিতরে হাত ঢুকিয়ে তুলে আনে একের পর এক দেশীয় প্রজাতির মাছ।
কাদায় মাছ ধরার এমনই এক উৎসবের দেখা মিলল বোয়ালিয়া বিলের এক অংশে।

স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষাকাল শেষ হলে পানি কমে গেলে এই এলাকার বিল ও নিচু জমিগুলোতে এমন মাছ ধরার উৎসব চলে। সেই উৎসবে মাছ ধরায় মেতে উঠে নারী-পুরুষ, ছেলে-বুড়ো সবাই। কাদা পানিতে নেমে কে কতো বেশি মাছ ধরতে পারে, এই নিয়ে চলে প্রতিযোগীতা।

আক্ষেপ করে একজন প্রবীণ ব্যক্তি জানান, ‘খালবিল থেকে দিন শেষে মাছ নিয়ে বাড়ি ফেরার দৃশ্য এখন তেমন চোখে পড়েনা। আবার পাঁচ মিশালী মাছের রান্নার ঘ্রাণও এ মৌসুমে এখন আর আগের মতো ছড়িয়ে পড়ে না গ্রামের বাড়ি বাড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category