• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

নাগরপুরে বই বিতরণ ২০২৩

Lovelu / ২০৭ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল):
“বঙ্গবন্ধুর দর্শন শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সারা দেশের ন্যায় বই বিতরণ উৎসব- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১জানুয়ারি) উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা চত্বরে এ বই উৎসবের আয়োজন করেন । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচলনায় বই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,  নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. হাসান সরকার জাহিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি।
এ সময় সংসদ সদস্য টিটু বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত না হয়ে প্রত্যেকটি শির্থীকে সুনাগরিক ও পাঠ্যবইয়ের শিক্ষা পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থী।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category