• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

নকলায় সুরুজ আলীর হত্যাকারী ৩ আসামী কারাগারে

Lovelu / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ

শেরপুরের নকলায় দিনমজুর সুরুজ আলীর হত্যাকারী ৩ জন আসামী কে কারাগারে পাঠানো হয়েছে।

৫ ডিসেম্বর সোমবার পুলিশ ওই তিনজনকে এক দিনের রিমান্ডে এনেছিল। রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করলে সেখান থেকেই তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।

নিহত সুরুজ আলী(৫৫) পেশায় একজন দিনমজুর। উপজেলার ৮ নং চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা পশ্চিমপাড়া গ্রামের মন্নেছ আলীর সম্তান। তিনি সেপ্টেম্বরের ৬ তারিখে নারায়নখোলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তায় সালেহ,আরজু ও লোটাস তিনজনে তাকে আক্রমণ করে গুরুতর আহত করে। সুরুজ আলী আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে কাজাইকাটা এলাকার শিমুলতলী বাজারের পাশে এক ধান ক্ষেতে ফেলে চলে আসে। লোক জানাজানির এক পর্যায়ে সন্দেহ থেকে রেহাই পেতে ওরা তিনজনই তাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। পরদিন হাসপাতালেই সুরুজ আলী মারা যায়।

৮ সেপ্টেম্বর নিহত সুরুজ আলীর ছোট ভাই খোকা (৬০) বাদী হয়ে নকলা থানায় মামলা করেন। আসামী করেন ময়ছর আলীর ছেলে শাহাদাত হোসেন আরজু(৫৮),আরজুর বড় ভাইয়ের ছেলে লোটাস(৩৭) এবং আরজুর ছেলে সালেহ আহম্মেদ (৩৫) কে।

আসামীগণ উচ্চ আদালতে আবেদন করে ৬ সপ্তাহের জামিন নিয়েছিল। জামিনের মেয়াদ শেষ হলে তারা নিম্ন আাদালতে হাজির হলে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। তারপর ১ ডিসেম্বরের মঞ্জুরকৃত রিমান্ড শেষে ৫ ডিসেম্বর তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সুমন আহম্মেদ রিমান্ডের স্বীকারোক্তিমূকল জবানবন্দি সাংবাদিকদের কাছে শেয়ার করেনি। তিনি বলেন, আসামী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কিন্তু মামলার তদন্তপর স্বার্থে এখন তা গোপন রাখতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category