• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

কুড়িগ্রামের আশরাফুলের আর্জেন্টিনা উন্মাদনা

Lovelu / ৪৬৫ Time View
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আর মাত্র এক সপ্তাহ পর কাতারে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২২। তবে থেমে নেই ভক্ত ও সমর্থকদের উন্মাদনা। কুড়িগ্রামের দিনমজুর আশরাফুল আলমও নিজের অটোরিকসা পছন্দের দলের পতাকায় রাঙ্গিয়ে যেন সেই বার্তাই দিচ্ছেন। শহরের ভেতর দিয়ে আশরাফুল যখন আর্জেন্টিনার পতাকা সজ্জিত অটোরিকসা চালিয়ে যান তখন পথচারী ও অন্য বাহনের যাত্রীরা ফিরে ফিরে তাকান।

আশরাফুলের বাড়ি কুড়িগ্রাম পৌর এলাকার ধরলা অববাহিকার একতা পাড়া গ্রামের বাধের পাড়ে। তিনি বিবাহিত। তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ব্যাটারি চালিত অটোরিকসা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। পছন্দের দলের প্রতি সমর্থন এবং শুভ কামনা জানাতে নিজের জীবিকা নির্বাহের বাহনটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙ্গিয়েছেন।

শনিবার বিকেলে অটোরিকসা চালক আশরাফুলের সাথে কথা হলে অাশরাফুল জানান, ছোট বেলা থেকেই তিনি ফুটবল খেলা ভালোবাসেন। আর বিশ্ব ফুটবলে তার পছন্দের দল আর্জেন্টিনা। তার বিশ্বাস এবারের বিশ্বকাপে তার দল ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হয়ে ট্রফিও জিতে নিবে।

আশরাফুল বলেন, ‘আমি ২০০২ সাল থেকে ফুটবল খেলা দেখি। তখন থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। এই দলের খেলা আমার খুব ভালো লাগে। এর আগে ২০১০ সালে আমি আমার একটি বাই সাইকেল আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করি। এখন যেহেতু আমার জীবিকার বাহন এই অটোরিকসা সেজন্য এই অটোরিকসা আমার পছন্দের দলের দেশের পতাকার রঙে রঙ করেছি।’

তবে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের অটোরিকসা রঙ করলেও নিজ দেশের পতাকার কথা ভোলেননি এই অটোরিকসা চালক। অটোরিকসায় বাংলাদেশের জাতীয় পতাকার প্রতীকও রেখেছেন তিনি।

আশরাফুল আরও বলেন, ‘ আমি আর্জেন্টিনার সমর্থক আছি এবং থাকবো। বর্তমান দলটি পূর্বের তুলনায় ভালো। তাই আশা করছি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।’

আর্জেন্টিনার পতাকার রঙে অটোরিকসা রঙ করার বিষয়টি যাত্রীরা কীভাবে নিচ্ছেন, এমন প্রশ্নে আশরাফুল বলেন, ‘ আমি গতকাল (শুক্রবার) অটোরিকসা রঙ করেছি। যাত্রীরা বিষয়টিকে অনেক ভালো বলছেন। তবে বিপক্ষ দলের সমর্থকরা এটাকে হয়তো ভালো চোখে দেখবেন না এটাই স্বাভাবিক।’

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা দলের জার্সি কিনে ওই জার্সি পরে অটোরিকসায় যাত্রী পরিবহন করবেন বলে জানান আশরাফুল। তিনি বলেন, ‘অটোরিকসা রঙ করতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। দুই এক দিনের মধ্যে টাকা জোগাড় করে জার্সি কিনবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category