• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

দুবাই থেকে ফেরার পথে আটক শাহরুখ খান

Lovelu / ৪৪৭ Time View
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

ফের বিপাকে বলিউডের বাদশাহ শাহরুখ খান। এবার মুম্বাই বিমানবন্দরে শুল্ক দফতরের কর্মকর্তারা আটক করেন কিং খানকে। দুবাই থেকে ভারতে ফেরার পথে আটক করা হয় তাকে। পরে অবশ্য পৌনে ৭ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, সংযুক্ত আরব আমিরশাহির শারজা থেকে শনিবার ব্যক্তিগত বিমানে মুম্বাই ফিরছিলেন শাহরুখ। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এ জন্য তাকে মুম্বাই বিমানবন্দরে আটক করেন শুল্ক দপ্তরের কর্মকর্তারা। এরপর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।

তবে শুল্ক দফতরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ। ছাড়া পাওয়ার পর অবশ্য কালবিলম্ব না করেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান এই সুপারস্টার।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর মুম্বাই বন্দরে দাঁড়িয়ে থাকা এক প্রমোদতরী থেকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়ে শাহরুখপুত্র আরিয়ান খানকে। আদালতে একাধিক শুনানি হয়। তারপর নানান নাটকীয়তার মধ্যে দিয়ে জামিন পান এই তারকা সন্তান।

এদিকে বেশ কয়েক বছর বাদে আবার রূপালি পর্দায় দেখা যাবে শাহরুখকে। নতুন বছরে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমাটি। শাহরুখের সঙ্গে এই সিনেমাতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। এরইমধ্যে সিনেমাটির ঝলক প্রকাশ্যে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category