• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

কচুয়ায় ক্ষিরাই নদীর পুনঃখনন কাজ পরিদর্শন করেন ইউএনও নাজমুল হাসান

Lovelu / ৩৪৭ Time View
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

ওমর ফারুক সাইম॥

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ এর আওতায় সমগ্র বাংলাদেশে খাল, জলাশয় খননের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ খননের ফলে দেশের কৃষি ক্ষেত্রে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। এসব পুনঃখননের মাধ্যমে ছোট নদী ও খালে পানি ধারন ক্ষমতা বাড়বে। ইরিগেশনের সময় কৃষি জমিতে সেচ দেওয়া সহজ হবে। একই সাথে ভূ-গর্ভস্থ পানির পর্যাপ্ত ব্যবহারের পাশাপাশি বাস্তুসংস্থানের পুনঃজীবন সম্ভব হবে। এর ফলে পরিবেশের উপর একটি ইতিবাচক প্রভাব পড়বে।

এ প্রকল্পের আওতায় কচুয়া উপজেলার সাচার বড় ব্রিজ হতে মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও পর্যন্ত খালটি পুনঃ খননের আওয়াতায় নেওয়া হয়েছে। এ খালটি স্থানীয় ভাবে ক্ষিরাই নদী নামে পরিচিত। এ নদী অংশের ৯.২ কিলোমিটার পুনঃ খনন করা হয়। এ খনন প্রকল্পে প্রায় ৬ কোটি টাকা বরাদ্ধ হয়। গতকাল সোমবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান সরেজমিনে গিয়ে এ খাল পুনঃ খনন কাজ পরিদর্শন করেন। এসময় চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো.ওয়াহিদুর রহমানসহ চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা’রা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category