• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাইবান্ধায়  আলোচনা সভা অনুষ্ঠিত

Lovelu / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা: 
“শিক্ষকদের দিয়েই শিক্ষায় রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ উদ্যোগে গতকাল বিশ্ব শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। ছিন্নমূল মহিলা সমিতির হলরুমে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের উদ্দেশ্য ছিল শিক্ষকতা পেশাকে সম্মানজনক অবস্থানে নেওয়াসহ শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ ও পদোন্নতি, দায়িত্ব ও অধিকার, চাকরির নিরাপত্তা, শৃঙ্খলা বিধানের প্রক্রিয়া, পেশাগত স্বাধীনতা, কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়ন, শিক্ষাসংক্রান্ত নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ, কার্যকর শিক্ষাদান ও শিখনের পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব প্রদান করা।
ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শীদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আল আমরান খন্দকার, গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি সরকার শহীদুজ্জামান, সাপ্তাহিক নূরজাহানের সম্পাদক উত্তম সরকার।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুন্দরগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ নাছরিন সুলতানা রেখা। এছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, অভিভাবক, এসএমসি সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি, ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন এবিএম মাছুদুন্নবী। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category