• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাইবান্ধায়  আলোচনা সভা অনুষ্ঠিত

Lovelu / ২৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা: 
শিক্ষকদের দিয়েই শিক্ষায় রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ উদ্যোগে গতকাল বিশ্ব শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। ছিন্নমূল মহিলা সমিতির হলরুমে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের উদ্দেশ্য ছিল শিক্ষকতা পেশাকে সম্মানজনক অবস্থানে নেওয়াসহ শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ ও পদোন্নতি, দায়িত্ব ও অধিকার, চাকরির নিরাপত্তা, শৃঙ্খলা বিধানের প্রক্রিয়া, পেশাগত স্বাধীনতা, কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়ন, শিক্ষাসংক্রান্ত নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ, কার্যকর শিক্ষাদান ও শিখনের পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব প্রদান করা।
ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শীদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আল আমরান খন্দকার, গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি সরকার শহীদুজ্জামান, সাপ্তাহিক নূরজাহানের সম্পাদক উত্তম সরকার।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুন্দরগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ নাছরিন সুলতানা রেখা। এছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, অভিভাবক, এসএমসি সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি, ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন এবিএম মাছুদুন্নবী। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category