• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বছর ঘুরতে না ঘুরতেই ফয়জারের চায়ে ভিন্ন চিত্র

Lovelu / ৪৬৪ Time View
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
“ফয়জারের পোড়া চা”  নামে খ্যাত গাইবান্ধা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে বোয়ালী ইউনিয়নের মধ্য রাধাগোবিন্দপুর  এলাকায় আলোচনায় ভাসছে এক চায়ের স্টল। চায়ের স্টলের মালিক ফয়জার মিয়া, যার নামানুসারে এই চায়ের পরিচয়।
দৈনিক প্রায় ১৫ মণ দুধ, আধা মনের চা পাতা, এক মনের বেশি চিনি,৭ মন মালাই করে দিনে ঠিক কত কাপ চা বিক্রি করেন ফয়জার মিয়া তার কাছে সেই হিসাব থাকে না। মাটির পাত্র পুড়িয়ে ঘন দুধ দিয়ে তৈরি হয় এই চা। একদিকে গনগনে আগুনে পুড়ছে ছোট ছোট মাটির ভার, অন্যদিকে বড় বড় পাত্রে পোড়ানো হয় গরুর দুধ, চিনি আর চা পাতা। পুড়তে পুড়তে দুধের পরিমাণ কমিয়ে এলে শুরু হয় চা তৈরির প্রক্রিয়া।
কিন্তু কিছু কিছু গ্রাহক অভিযোগ করছে যে, ফয়জারের চায়ে আগের মত স্বাদ আর পাচ্ছে না। এমনকি ৫ টাকার চা ও ফয়জারের ২৫ টাকার চায়ের মধ্যে তেমন তফাৎ দেখতে পাচ্ছেনা চা গ্রাহকরা। সেই সাথে প্রায় এক বছর আগে যে মানের কাপে করে চা দেওয়া হতো সেই কাপ পরিবর্তন করে নিম্নমানের মাটির পাত্রে পরিবেশন হচ্ছে চা। অথচ এক বছর যেতে না যেতেই বেড়েছে চায়ের অতিরিক্ত মূল্য। সেই সাথে রূপ হারিয়েছে চায়ের স্বাদ।
অপরদিকে ফয়জার মিয়া দাবি করছেন তার চায়ের গন্ধ যারা একবার পেয়েছে তারা বারবার ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category