• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

বছর ঘুরতে না ঘুরতেই ফয়জারের চায়ে ভিন্ন চিত্র

Lovelu / ৪৪৬ Time View
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
ফয়জারের পোড়া চা”  নামে খ্যাত গাইবান্ধা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে বোয়ালী ইউনিয়নের মধ্য রাধাগোবিন্দপুর  এলাকায় আলোচনায় ভাসছে এক চায়ের স্টল। চায়ের স্টলের মালিক ফয়জার মিয়া, যার নামানুসারে এই চায়ের পরিচয়।
দৈনিক প্রায় ১৫ মণ দুধ, আধা মনের চা পাতা, এক মনের বেশি চিনি,৭ মন মালাই করে দিনে ঠিক কত কাপ চা বিক্রি করেন ফয়জার মিয়া তার কাছে সেই হিসাব থাকে না। মাটির পাত্র পুড়িয়ে ঘন দুধ দিয়ে তৈরি হয় এই চা। একদিকে গনগনে আগুনে পুড়ছে ছোট ছোট মাটির ভার, অন্যদিকে বড় বড় পাত্রে পোড়ানো হয় গরুর দুধ, চিনি আর চা পাতা। পুড়তে পুড়তে দুধের পরিমাণ কমিয়ে এলে শুরু হয় চা তৈরির প্রক্রিয়া।
কিন্তু কিছু কিছু গ্রাহক অভিযোগ করছে যে, ফয়জারের চায়ে আগের মত স্বাদ আর পাচ্ছে না। এমনকি ৫ টাকার চা ও ফয়জারের ২৫ টাকার চায়ের মধ্যে তেমন তফাৎ দেখতে পাচ্ছেনা চা গ্রাহকরা। সেই সাথে প্রায় এক বছর আগে যে মানের কাপে করে চা দেওয়া হতো সেই কাপ পরিবর্তন করে নিম্নমানের মাটির পাত্রে পরিবেশন হচ্ছে চা। অথচ এক বছর যেতে না যেতেই বেড়েছে চায়ের অতিরিক্ত মূল্য। সেই সাথে রূপ হারিয়েছে চায়ের স্বাদ।
অপরদিকে ফয়জার মিয়া দাবি করছেন তার চায়ের গন্ধ যারা একবার পেয়েছে তারা বারবার ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category