• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

উর্বশী কে সেটাই তো জানি না : নাসিম শাহ

Lovelu / ৩৫৩ Time View
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহর (১৯) সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন যেন কিছুতেই থামছে না। সম্প্রতি নাসিম শাহের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঊর্বশী। এরপর থেকেই তাদের দুজনকে জড়িয়ে নানা গল্প ডালপালা মেলতে থাকে। অবশেষে এ বিষয়টা নিয়েই মুখ খুলেছেন পাকিস্তানি ক্রিকেটার।

নাসিম শাহ বলেন, ‘জানি না কে এসব কথা বলেছেন। উর্বশী কে সেটাই তো আমি জানি না। কে কী জন্য এই ভিডিও ছেড়েছে তা আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই। এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা।’

এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি তো মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, আমার খেলা ভালো লাগে- তাহলে তো কিছু বলার নেই। আমাকে যদি কারও ভালো লেগে থাকে তাহলে খুব ভালো কথা।’

উল্লেখ্য, দুবাইয়ে আয়োজিত এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই প্রথম খেলতে নামেন নাসিম। ৪ সেপ্টেম্বরের ওই ম্যাচেই তার পারফরম্যান্স সবার নজর কাড়ে। আর সেই ম্যাচের কয়েকটি মুহূর্ত নিয়েই একটি ভিডিও পোস্ট করেন উর্বশী।

মূলত ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে উর্বশীর। তাদের দুজনের মধ্যে এখন ঠাণ্ডা লড়াই চলছে। আর এই সময়েই নাসিমকে নিয়ে তার ভিডিও সবার নজর কেড়েছে। এর মধ্যে নাসিম শাহের সঙ্গে উর্বশীর প্রেমের গুঞ্জন তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category