• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Headline
গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার

“আলোকিত শিক্ষক সম্মাননা” পেলেন ব্রাহ্মণপাড়ার প্রধান শিক্ষক মোসাঃ আনোয়ারা বেগম

Lovelu / ৭০৩ Time View
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

মোঃ শরীফ উদ্দিন সুমন,ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)ঃ

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এম.এ.চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আনোয়ারা বেগম শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি কর্তৃক “আলোকিত শিক্ষক সম্মাননা -২০২২” অর্জন করেছেন। এই অর্জনে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোসাঃ আনোয়ারা বেগমকে অভিনন্দন জানিয়েছে।

এম.এ.চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় ইতোপূর্বে কয়েকবার জেএসসি ও এসএসসি ফলাফলে উপজেলা পর্যায়ে কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। ২০১৫ সালে এসএসসি ফলাফলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১ লক্ষ টাকা প্রণোদনা পুরস্কারও পেয়েছে।

প্রধান শিক্ষক বলেন যে অত্রব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জনাব মোঃ হারুনুর রশিদ ভুঞা এর সার্বক্ষণিক তদারকি ও ম্যানেজিং কমিটির আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষক-কর্মচারীরা সকলে আন্তরিকতার সাথে দায়িত্বপালন করেন। যার ফলে অত্র প্রতিষ্ঠান সফলতার শীর্ষে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category