• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

সভাপতি বাচ্চু মিয়া, সাধারন সম্পাদক এরশাদ মজুমদার

মুন্সীরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

Lovelu / ৩৯০ Time View
Update : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

আবদুস সালাম, ফরিদগঞ্জ :

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সীরহাট বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭টি পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিযোগীতা করেন।

২৮ আগস্ট রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষতা এবং ভোটারদের স্বতঃপূর্ত অংশ গ্রহনের মধ্যদিয়ে মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য ওসমানগনী কর্তৃক ঘোষিত ফলাফল অনুসারে মো. বাচ্ছু মিয়া (ছাতা মার্কা) ১৯০ ভোট পেয়ে সভাপতি হয়েছেন, নিকটতম প্রতিদন্ধী খোরশেদ আলম মজুমদার (আনারস) প্রতিক নিয়ে ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন । আব্দুল মতিন (কলস মার্কা)২৫৭ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন এবং মো. হেলাল উদ্দিন (সিলিং ফ্যান মার্কা) নিয়ে ৯৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. এরশাদ মজুমদার (তালা চাবি মার্ক) নিয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং সফিকুর রহমান (দেয়াল ঘড়ি মার্কা) নিয়ে ১৫৪ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হয়েছে ও আবু তাহের সর্দার (মাছ মার্কা) নিয়ে ১১২ ভোট পেয়েছেন ও মো. মহসিন চৌধুরী (প্রজাপ্রতি মার্কা) নিয়ে (৮৪) ভোট পেয়েছে। কোষাধ্যক্ষ পদে আল- আমিন (বই মার্কা) নিয়ে ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মো. আবু বক্কর ছিদ্দিক (টেবিল মার্কা) নিয়ে ১১১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। প্রচার সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমদাদ উল্লাহ (উড়োজাহাজ মার্কা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, সদস্য পদে মো: সহিদ (ফুটবল মার্কা) ২৭২ ভোট পেয়ে প্রথম হয়েছেন, আবুল কাশেম (মোরগ মার্ক) ২৫৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, যথাক্রমে মো. জিরুল্লাহ (আম মার্ক) ২৫৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, মো. হারুন (কাপ পিরিচ মার্কা) ২১৭ ভোট, দোলোয়ার হোসেন (কাঠাল মার্কা) ২০০ ভোট, মো. নুরুল আমিন নুরু (শাপলা ফুল মার্কা) ১৭৬ ভোট, মো. রাসেল (হাঁস মার্কা) ১৩০ ভোট পেয়েছেন।

নির্বাচনে বিজয়ী এবং পরাজিত প্রার্থী কাঁধে কাঁধ মিলিয়ে বাজার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

এদিকে মুন্সিরহাট নির্বাচন অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষতা এবং ভোটারদের স্বতঃপূর্ত অংশ গ্রহনের লক্ষে ফরিদগঞ্জ থানার এসআই বরকত উল্ল্যা ও সঙ্গীয় ফোর্সসহ ভোট শুরে থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

অন্যদিকে অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন হচ্ছে কিনা তা দেখার জন্য ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন স্ব-শরীরে পর্যবেক্ষন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category