• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

কোচিং না করলে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

Lovelu / ৩৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

ডেস্ক নিিউজঃ

কোটিং না করলে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেয়া অপরাধজনক কাজ মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এই কাজ কোথাও কোথাও হচ্ছে। দেশের কোথাও কোথাও শিক্ষার্থীদেরকে কোচিং করতে বাধ্য করছেন শিক্ষকরা। শিক্ষাপ্রতিষ্ঠানে তারা নিজের ক্লাসে হয়ত ঠিকমত পড়ান না। কিংবা পড়ালেও চান যে তার ক্লাসের শিক্ষার্থীরা তার কাছে প্রাইভেটে কোচিং করতে যাবে। কেউ যদি না পড়ে, অনেক সময় তাকে বৈষম্যের চোখে দেখেন। কম নম্বর দেন। ফেল করিয়ে দেন। এ ধরনের ঘটনা কোথাও কোথাও ঘটে। সে জায়গাটি অনৈতিক। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য প্রস্তাবিত শিক্ষা আইনে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানোর সুযোগ বন্ধ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হলিক্রস স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থী গত মঙ্গলবার স্কুল থেকে ফিরে ঢাকার তেজগাঁও এলাকায় বাসার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই স্কুলের এক শিক্ষককে ইঙ্গিত করে বলছেন, তার কাছে প্রাইভেট না পড়লে তিনি ফেল করিয়ে দেন। অভিভাবকদের পক্ষ থেকেও ফলাফল নিয়ে চাপ থাকার কথাও এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category