• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস

‘নদী রক্স’ প্রজেক্টের জন্য পুরস্কৃত হলেন সুমী

Lovelu / ৩৭২ Time View
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্কঃ

জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে এক করে ‘নদী রক্স’ নামে একটি প্রজেক্ট করেছিলেন ‘চিরকুট’ ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমী। ‘সল্ট ক্রিয়েটিভস’-এর ব্যানারে কাজটি করেন তিনি। তার সময়োপযোগী ও আলোচিত ‘নদীরক্স’ প্রজেক্টটি এবার ‘সোশাল’ এবং ‘নেটিভ’ দুই ক্যাটাগরিতে ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড’ জিতে নিলো। শনিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এক আড়ম্বর আয়োজনের মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থা ‘সল্ট ক্রিয়েটিভস’-টিমের হাতে এই পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।

সল্ট ক্রিয়েটিভস এর সিইও ও ক্রিয়েটিভ ডিরেক্টর শারমীন সুলতানা সুমী এমন প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “জলবায়ুর এই বৈশ্বিক দুর্যোগে নদীমাতৃক বাংলাদেশের সন্তান হিসেবে মৃতপ্রায় নদীগুলোর প্রতি যত্নবান হতে গানে গানে তারুণ্যকে সঙ্গে নিয়ে আমাদের বিশেষ পথচলা ‘নদীরক্স’। আজকের এই বিচ্ছিন্নতার সময়ে তারুণ্যকে নদী আর প্রকৃতিমুখী করা, ভালোবাসায় উদ্বুদ্ধ করা, যত্নবান করাই আমাদের লক্ষ্য। কারণ তারাই আমাদের আগামী।”

তিনি আরও বলেন, “নদীরক্স’- জলবায়ু বাঁচাতে চল নদীর কাছে যাই-এই স্লোগানে আমাদের সমবেত প্রচেষ্টার এই অর্জন আমরা আমাদের আজকের দারুণ উদ্যমী তারুণ্যের নামে উৎসর্গ করলাম।

এই ধরনের একটি সময়োপোযোগী সামাজিক উদ্যোগকে বিশেষ স্বীকৃতি দেয়ায় ব্র্যান্ড ফোরাম এবং জুরিদের প্রতিও কৃতজ্ঞতা জানান সুমি।

উল্লেখ্য, প্রথমবারের মতো নদী নিয়ে ‘নদীরক্স’ সিজন ওয়ানে দেশের গুরুত্বপূর্ণ ৭টি নদীর নামে গান করেছে দেশের জনপ্রিয় ৭ ব্যান্ড। গানগুলো নদীরক্সের ইউটিউব এবং ফেসবুক পেজে শোনা যাচ্ছে। এছাড়া আইসিটি মন্ত্রণালয়ের সৌজন্যে ‘নদীরক্স’ অ্যাপেও পাওয়া যাচ্ছে। সল্ট ক্রিয়েটিভসের এই উদ্যোগের সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category