• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

অনন্ত-বর্ষার সাথে ‘দিন: দ্য ডে’দেখবেন ১০০ প্রতিবন্ধী

Lovelu / ৫২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

ডেস্ক নিউজঃ

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিন : দ্য ডে’। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই নানান কারণে আলোচনায়। বৃহস্পতিবার অনন্ত জানালেন এবার তাদের সিনেমাটি বিনামূল্যে দেখবেন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ প্রতিবন্ধী, যারা হুইল চেয়ারের সাহায্যে চলাচল করেন। আগামী শনিবার যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে ‘দিন : দ্য ডে’ দেখবেন তারা। তাদের সঙ্গে অনন্ত-বর্ষাও সিনেমাটি উপভোগ করবেন।

এক ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন ১০০ জন প্রতিবন্ধী ও হুইল চেয়ার ক্রিকেটাররা আমাদের ‘দিন: দ্য ডে’ ছবিটি দেখবেন। তারা আমন্ত্রণ জানিয়েছেন আমাকে ও বর্ষাকে। আমাদের সঙ্গে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন তারা। এ বিষয়টি নিয়ে আমি যমুনার ব্লকব্লাস্টারের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি এবং তারা তাদেরকে ছবিটি বিনা মূল্যে দেখার সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে।’

অনন্ত আরও বলেন, ‘আগামী ৩০ জুলাই সন্ধ্যা ৬টায় আমি ও বর্ষা তাদের সঙ্গে ছবিটি দেখবো। সবাই মিলে সুন্দর সময় কাটবে বলে আশা করছি।’

‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category