• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

শিক্ষক হত্যার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন

Lovelu / ৩৫২ Time View
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২

আবদুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জে শিক্ষক হৃদয় মন্ডল,নড়াইলের অধ্যক্ষ স্বপন বিশ্বাস সহ সারাদেশে শিক্ষক-কর্মচারীদের নির্যাতনের নিপিরণের প্রতিবাদ ও সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শ্রীনগর উপজেলা শাখার বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি(বামাশিস) ৩জুলাই দুপুর ১২টায় শ্রীনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ মুনিরুজ্জামান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র রায়ের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ লতিফ আতাহারি,কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনতোষ কুমার ধর,উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন,দপ্তর সম্পাদক আশ্রাফুল আলম,অর্থ সম্পাদক নিরাশ চন্দ্র দাশ,সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান খান, রফিকুল ইসলাম সহ শতাধিক শিক্ষক,শিক্ষিকা।

পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃআবুল হোসেন বলেন,বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিক্ষকদের লাঞ্ছনা, হত্যা আর হয়রানিতে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, শিক্ষকদের নিরাপত্তা ও সম্মান বজায় রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা যাতে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেন- সেই বিষয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। পাশাপাশি দ্রুত শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণ করার দাবি তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category