• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

Lovelu / ৩৫১ Time View
Update : রবিবার, ২৬ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে খেলার বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শনিবার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানান এ তথ্য। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের পরিকল্পনা চলছে।

রমিজ রাজা বলেন, ‘ইংল্যান্ডের পাকিস্তান সফরের দিন-তারিখ নিশ্চিত হওয়ার পর, যেটা পাকিস্তানে শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ, আমরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি। আমি চাই, বিশ্বকাপের আগে আমাদের দল অস্ট্রেলিয়ান পরিবেশে কিছু আন্তর্জাতিক ম্যাচে অংশ নিক। তাহলে, এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দল তাদের সেরা কম্বিনেশন ঠিক করে নেয়ার সুযোগ পাবে, নিজেদের ভালোমত পরীক্ষা করে নিতে পারবে।

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ৪ অক্টোবর পাকিস্তান দল দেশ ছাড়বে বলে আশা করা হচ্ছে। ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে ডাবল হেডারে। অর্থ্যাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ফাইনালে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও সূচি প্রকাশ করেনি। তবে, খুব শিগগিরই প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ত্রিদেশীয় সিরিজের বিষয়টা আগেই জানানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category