• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

আজ পদ্মা সেতুর দুই পাড়ে ২ থানার উদ্বোধন

Lovelu / ৪২১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

পদ্মা সেতু ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তায় পদ্মার দুই প্রান্তে দুটি থানা স্থাপন করা হয়েছে। এই দুই থানার কার্যক্রম উদ্বোধন হবে আজ মঙ্গলবার (২১ জুন)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি থানা দুটি উদ্বোধন করবেন। থানা দুটির নাম হচ্ছে, পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানা।

পুলিশ সদর দফতর জানায়, দুটি থানা উদ্বোধন ছাড়াও বাংলাদেশ পুলিশের নির্মিত দ্বিতীয় পর্যায়ের ১২০টি ঘর হস্তান্তর, নবনির্মিত ১২টি পুলিশ হাসপাতাল, ৬টি মহিলা ব্যারাক ও অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন, মুন্সিগঞ্জে পদ্মা সেতু উত্তর থানা, ময়মনসিংহের নারী ব্যারাক, পুলিশ হাসপাতাল ও পিরোজপুর পুলিশ লাইন প্রান্তের আইজিপিসহ সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

পুলিশ সদর দফতর জানায়, পদ্মা পারের দুটি থানার জন্য চারতলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিটি থানায় ৪০ জন করে জনবল নিযুক্ত করা হয়েছে। মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার আওতায় থাকবে মুন্সিগঞ্জের মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়ন। সেতুর জাজিরা পয়েন্টে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতায় থাকবে শরীয়তপুরের পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category