• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

১৬ লাখ টাকা নিয়ে বন্যার্তদের কাছে তাশরীফ

Lovelu / ৩৭৪ Time View
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। প্রতিনিয়ত বন্যার পানির উচ্চতা বেড়েই যাচ্ছে। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতাও করতে পারছে না প্রশাসন।

এ অবস্থায় সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তরুণ গায়ক তাশরীফ খান ও তার ব্যান্ড ‘কুঁড়েঘর’। এরই মধ্যে তহবিল গঠন করে বন্যকবলিত এলাকায় অবস্থান করছেন তারা।

এক ফেসবুক পোস্টে তাশরীফ জানিয়েছেন এরইমধ্যে ১৬ লাখ টাকা অনুদান তুলেছেন তারা। তাশরীফ বলেন, ‘দুই দিনে ১৬ লক্ষ টাকা অনুদান এসেছে। আমাদের সব নম্বরের লিমিট শেষ। এখন কেউ টাকা পাঠিয়েন না। আমরা এইটা ডিস্ট্রিবিউট করার পর প্রয়োজন হলে আবার জানাব।’

জানা যায়, গত কয়েক দিন ধরেই সিলেটে অবস্থান করছেন তাশরীফ। নিজের টিম নিয়ে বিভিন্নভাবে বন্যার্ত মানুষকে সাহায্য করছেন তিনি। লাইভ করে তাদের সম্পর্কে সবাইকে জানাচ্ছেন। পাশাপাশি অন্যরাও যাতে এই সাহায্যে এগিয়ে আসে তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই উদ্যোগ এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। নিজের গড়া ব্যান্ড ‘কুঁড়েঘর’সহ এরইমধ্যে নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। তার প্রতিটি গানই প্রকাশের পর দ্রুত সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। নিয়মিত গানের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়কে কণ্ঠে ধারণ করেই এতদূর এসেছেন এই গায়ক। পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category