• রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে ছাত্রলীগ নেতা জীবনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

Lovelu / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবনে নেতৃত্বে বিক্ষোভ মিছিলের আয়োজ করা হয়। বিকেল সাড়ে ৪টায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মূখ থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রদান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ প্লাজা সম্মূখে এসে প্রতিবাদ সমাবেশ পালন করে নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন জীবন বলেন, ‘ছাত্রদলকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা যদি চাই কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতে পারবে না। সেখানে তাদের সংগঠনের একজন শীর্ষ নেতার এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনভাবেই মেনে নিতে পারছি না। তাকে অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে। দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে এরকম বেয়াদব কোন ছাত্রনেতার আগমণ আগে কখনও ঘটেনি। আমরা ছাত্রদলের এই বেয়াবদবটাকে সাংগঠনিকভাবেই মোকাবেলা করতে চাই, শিষ্টাচারের শিক্ষা দিতে চাই।’

ওই সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ আর সুমন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনক সম্পাদক মো. ফয়সাল, ধর্ম-বিষয়ক মো. আব্দুল্লাহ, সহ-সম্পাদক নাহিদ, মো. সোহেল, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মো. শাকিল, ববি, জাহিদুল ইসলাম বাবু, ছাত্রনেতা উপল, জাহিদ, ইসমাঈল হোসেন রাব্বি, রোপক, অভিল, মাহী, স্বপন, সায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category