• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline
কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন শিক্ষিকা তাসলিমা আক্তারের মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও দোয়া মাহফিল মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার

মহিলা ক্রীড়া সংস্থাকে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

Lovelu / ২৭২ Time View
Update : বুধবার, ১৮ মে, ২০২২

ডেস্ক নিউজঃ

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে অনুদান দিয়েছেন। যে অনুদানের পরিমাণ ১০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর দেয়া এই ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দের চেক বুধবার দুপুরে মহিলা ক্রীড়া সংস্থাকে হস্তান্তর করা হয়। এদিন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সম্মেলন কক্ষে মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি’র হাতে চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

চেক বিতরণ শেষে জাহিদ আহসান রাসেল বলেন,‘দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য আজ একটি অবিস্মরণীয় দিন। আমাদের নারী ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী দেশের নারী ক্রীড়াবিদদের উন্নয়নে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমি প্রধাননমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category