• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন শিক্ষিকা তাসলিমা আক্তারের মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও দোয়া মাহফিল মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার

কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড়

Lovelu / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তাপস চন্দ্র সরকার।।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৬টায় কুমিল্লা নগরীর কালিয়াজুরী মাজার সংলগ্ন দৌলত মিয়ার মার্কেটের টিনের চালে দুটি বানর দেখা গেছে। লোকালয়ে বানর দুটির উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে মার্কেটের টিনের চালে বানর দুটিকে বসে থাকতে দেখা যায়। বনের প্রাণী লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা বানর দুটিকে দেখতে সেখানে ভিড় করেন। এ সময় কেউ কেউ বানর দুটিকে কলা ও বিস্কুট খেতে দেন।

কিছুক্ষণ টিনের চালে অবস্থান করার পর বানর দুটি পাশের মাজারের ছাদে উঠে যায়। পরে সেখান থেকে অন্যত্র চলে যায়।

স্থানীয়রা জানান, জনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ বানরের উপস্থিতি তাদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। একই সঙ্গে বন্যপ্রাণী যাতে মানুষের হাতে বিরক্ত বা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category