• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

সৈয়দপুরে বৃষ্টিপাতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত

Lovelu / ৩২৯ Time View
Update : শনিবার, ১৪ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

নীলফামারীর সৈয়দপুরে গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল। ধান কাটতে না পেরে থৈ থৈ পানিতে মাছ ধরছেন স্থানীয় ও জেলেরা।

শুক্র ও শনিবার (১৩ ও ১৪ মে) টানা এ বৃষ্টিতে শহরের অনেক নিচু স্থানে পানি জমে যায় এবং গ্রামের নদী-নালা পানিতে ভরে যায়। এছাড়া বিভিন্ন স্থানে উঠতি বোরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সৈয়দপুরে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সৈয়দপুরের কামারপুকুর, বোতলাগাড়ি, খাতামধুপুর, বাঙালিপুর, কাশিরাম বেলপুকুর ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নিচু এলাকার বোরো ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে পটল, করলা, বরবটি, শসা, ঝিঙে, পাট ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

মাঠ পর্যায়ে কৃষি বিভাগ ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে। এছাড়া মাঝারি ঝড়ে বিভিন্ন স্থানে বেশকিছু কাঁচা ঘর-বাড়ি পড়ে গেছে এবং রাস্তাঘাটের ক্ষতি হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category