• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না,ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে —সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব মতলব উত্তরে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ৫ গোলের ব্যবধানে দাখিল ২০২৮-ও আলিম ২০২৭ এর জয়, মাঠে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ব্যায়াম ও সংগীতের পর ধর্মসাগর পাড়ে ডাবের পানিতে প্রশান্তি কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ চলছে ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ মতলব উত্তরে ১১ বছরের শিশু নিখোঁজ কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ

কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ চলছে

Lovelu / ৮ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

তাপস চন্দ্র সরকার, নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা নগরীর মনোহরপুরস্থ শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালী মায়ের মন্দিরের ১১তম পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মহানামযজ্ঞে প্রতিদিন বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু। এসময় তিনি মন্দির প্রাঙ্গণে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান ঘুরে দেখেন এবং আয়োজক ও ভক্তদের সঙ্গে কথা বলেন।

মহোৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ট্রাস্টি নির্মল পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুব্রত চৌধুরী তপু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ চন্দ্র সরকার।

এছাড়াও সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং হাজারো ভক্ত-শ্রোতা মহানামযজ্ঞে অংশ নেন। হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।

মহানামযজ্ঞকে কেন্দ্র করে মন্দির এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থনা ও নামসংকীর্তনে যোগ দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে রাতে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিপুলসংখ্যক ভক্ত সারিবদ্ধভাবে মহাপ্রসাদ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালী মায়ের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞের মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category