• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে ড্রামট্রাক, আহত ২

Lovelu / ৯১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ হাসান,লক্ষীপুর:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ড্রাম ট্রাক রাস্তার পাশের খালে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের বাম পাশের একটি চাকা ছিটকে পড়ে।শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মালবাহী ড্রাম ট্রাকটি সড়ক দিয়ে যাওয়ার সময় চালকের ঘুমঘুম ভাব থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের ডান পাশ থেকে বিপরীত পাশে গিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত এবং হেলপার সামান্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করতে সহযোগিতা করেন।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘট/নাকবলিত ট্রাকটি পরিদর্শন করে। আহত চালক ও হেলপার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category