• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে ওসি তদন্তসহ আহত ১০ সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে….হাজী মোশারফ হোসাইন যশোরে শার্শা উপজেলা দুই শিশুকে হত্যার পর বাবার আত্ম হত্যার অভিযোগ কুমিল্লার চান্দিনায় কাকী হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে— এএসপি জাবীর হুসনাইন সানীব  দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন তানিয়া আক্তার মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি টিউবওয়েল স্থাপন কুমিল্লায় কথা-কবিতা-গানে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান ময়লার স্তূপে পরিণত হচ্ছে সদ্য পরিষ্কার করা মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খাল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে ওসি তদন্তসহ আহত ১০

Lovelu / ৯ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের র শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি (তদন্ত) সহ অন্তত-১০জন আহত হয়েছে।

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় বিএনপির এক গ্রুপের সাথে ওবিএনপির অপরএকটি পক্ষের অনুসারীদের মধ্যে এসংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে ৪জন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে বিএনপির একটি গ্রুপ পূর্ব নির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিলো।
সকালে সেখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে
বিএনপির অন্য পক্ষের কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি তৈরি হয়।

এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়, এ সময় মোটরসাইকেল ভাংচুর ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত আহত হন ।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতলে প্রেরণ করেন ।

এদিকে এঘটনা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শ্রীনগর থানার ওসি(তদন্ত) মিল্টন দত্ত আহতের তথ্য নিশ্চিত করেছেন।

এবিষয়ে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার, মোঃ আনোয়ার পারভেজ বলেন, দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে আমাদের থানা টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পরে দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের সময় ওসি তদন্ত চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category