• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তাঁরা এ দেশের নাগরিকঃ মোহাম্মদ জালাল উদ্দিন এমপি শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড়

দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন তানিয়া আক্তার

Lovelu / ৫৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন তানিয়া আক্তার।

তিনি বৃহত্তর মতলবের পরিচিত মুখ মরহুম খবির উদ্দিন মোল্লা চেয়ারম্যানের পুত্রবধু মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুলের সহধর্মিণী।

তানিয়া আক্তার দক্ষিন গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিবার্চিত হওয়ায় চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নবনির্বাচিত সভাপতি তানিয়া আক্তার (এমএ)
গাজীপুর কাদির আজিজ লতিফ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

মতলব উত্তর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।

নবনির্বাচিত সভাপতি তানিয়া আক্তার বলেন, দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category