আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী কক্সবাজার ভ্রমণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীনগর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন স্থান থেকে ভ্রমণবাহী গাড়িটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল-আমিন, সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর, সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন পলাশ, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান সিদ্দিকী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
তিন দিনব্যাপী এ ভ্রমণের মধ্য দিয়ে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। কর্মব্যস্ত জীবনের বাইরে এ ধরনের ভ্রমণ সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আনন্দময় সময় কাটানোর সুযোগ সৃষ্টি করবে।