নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শিকারীকান্দী আকবরীয় উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে র্যালি আলোচনা ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও পিআইও অফিসের উপ সহকারী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ সঞ্চালনায় শিকিরকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সাংবাদিক ফারুক হোসেন,মতলব উত্তর ফায়ার সার্ভিসের স্টেশন লির্ডার ইকবাল হোসেন।
অনুষ্ঠানে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী তুলে ধরেন। এ সময় আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের ধারণা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। দুর্যোগ মোকাবিলায় কেবল সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ ঘর থেকেই সচেতনতা বৃদ্ধি করতে হবে।