• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
কুমিল্লায় কথা-কবিতা-গানে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান ময়লার স্তূপে পরিণত হচ্ছে সদ্য পরিষ্কার করা মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খাল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার হারিয়ে যাওয়া ঐতিহ্যের টানে ত্রিশালে পলো বাওয়া উৎসব রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

Lovelu / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় দাউয়াতুল হক তালিমুল কোরআন মাদ্রাসা সংলগ্ন পূর্ব পাশে টানা ব্রিজ থেকে মন্দবাগগামী সড়কের উত্তর পাশের পাকা রাস্তা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কালিকাপুর এলাকার মো. রনি মিয়া (২৬), দক্ষিণ কসবা কারী বাড়ি এলাকার মো. শরীফ (৩৪) এবং ধজনগর এলাকার মোসা. লিজা আক্তার (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category