• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী

Lovelu / ৮০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আবু নাছের

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে প্রায় নয় মাস পর পরিবারের কাছে ফিরে গেলেন এক নিখোঁজ নারী। তাকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবার।

জানা গেছে, দুই দিন আগে ওই নারীকে পাওয়ার বিষয়ে একটি পোস্ট প্রকাশ করা হয় আবু নাছের ও আবুল কালাম ফেসবুক পেজে। পোস্টটি দেখে তার পরিবারের সদস্যরা যোগাযোগ করেন।

পরে ওই নারীকে তার ভাই আল আমিন, ছেলে আব্দুর রহমান ও বোনজামাই মো. মজিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে কাউকে কিছু না জানিয়ে ওই নারী বাড়ি থেকে চলে যান। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে তার সন্ধান পাওয়া যায়।

পরিবারের সদস্যরা জানান, ওই পোস্টের মাধ্যমে তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। পরে পরিবারের সদস্যদের পরিচয় নিশ্চিত করে তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনাটি এলাকায় মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট যে হারিয়ে যাওয়া স্বজনকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে, এ ঘটনাটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category