• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

Lovelu / ১১৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ (২০২৩ সনের ৩৬নং আইন) এর ৮[ ১] বিধি মোতাবেক দখল ২১,২৫ শতাংশ জমি আদালতের মাধ্যমে ফিরে পেয়েছেন প্রকৃত মালিক মনোয়ারা বেগম ।

সোমবার (১০ আগষ্ট ) সকালে উপজেলা ভূমি অফিস ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায়
জমির মালিক মনোয়ারা বেগমকে বুঝিয়ে দেন আদালতের প্রতিনিধিদল।

স্থানীয়রা জানান, উপজেলা (ভূমি) কমিশনার মাহবুবুর রহমানের প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে জমির পরিমাপ করেন। পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।

আদালত সূত্র জানায়, ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন মৌজার ২১.৭৫ শতাংশ জমি নিয়ে স্থানীয় ওয়াছেদ আলি আছাদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত মনোয়ারা বেগম জমির মালিক হিসেবে ঘোষণা দেন। রায়ের পর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়।

জমি ফিরে পেয়ে মনোয়ারা বেগম বলেন, দীর্ঘ
মামলার জটিলতা শেষ করে আদালতের নির্দেশে
উপজেলা (ভূমি) কমিশনার মাহবুবুর রহমানের প্রতিনিধি দল ও ত্রিশাল থানা পুলিশের সহায়তায় আমি জমি বুঝে পেয়েছি। আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসন এবং যারা জায়গাটা বুঝে পেতে আন্তরিক সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা (ভূমি)কমিশনার মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। দেশে আইনের শাসন আছে বলে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category