• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিস্কার অভিযান প্রধানমন্ত্রীর সাথে অ্যামচেম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ চাঁদপুর সদরে শতভাগ পাশের হারে শীর্ষে -ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১

ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

Lovelu / ১৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

 এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যবিশিষ্ট ১ বছর মেয়াদি নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মাওলানা এখলাছ উদ্দিন-কে সভাপতি এবং মুফতি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ২০২৬, ত্রিশাল উপজেলা শাখার কমিটি পুনর্গঠন উপলক্ষে জামিয়াতুল আবরার মাদরাসার হলরুমে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু তাহের, মাওলানা আবুল হোসেন ও মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার; সহসাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম ও মুফতি নাসির উদ্দিন; সাংগঠনিক সম্পাদক আলহাজ ফজলুর রহমান; বায়তুল মাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম এবং সহ-বায়তুল মাল সম্পাদক মুফতি রফিকুল ইসলাম। এ ছাড়া জেলা ও উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীলরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় মাওলানা এখলাস উদ্দিনকে সভাপতি এবং মুফতি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস, ত্রিশাল উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দাওয়াতি, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category