• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড।। ছেলে মেহেদী হাসান খালাস জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সংবর্ধনা মানবসেবায় নিবেদিত এক আলোকবর্তিকা—ডাঃ নওয়াব আলীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড

শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী

Lovelu / ১৭ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা দোহার সড়কে অবস্থিতি ঐতিহ্যবাহী আল আমিন বাজার ।এ বাজারের চারিদিকে অবস্থিত ঐতিহ্যবাহী আল-আমিন সিনিয়র মাদ্রাসা , আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুল ,আলহেরা আইডিয়াল মাদ্রাসা ।এ বাজারের প্রবেশ মুখ দিয়েই এসব শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ,শিক্ষক অভিভাবকদের চলাচল করতে হয় ।সকাল হতে দুপুর পর্যন্ত তীব্র যানজটের ফলে অনেকে নির্দিষ্ট সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত হতে পারেন না ।

এ বাজারটি ঢাকা দোহার সড়কে পাশে অবস্থান করায় ক্রেতা বিক্রেতার বাজারে আসা সহজও বাজারে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যাদি পাওয়া যাওয়ার সুমাম আছে বলে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ,বালাসুর ,কামারগাঁও ,জগন্নাথ পট্টি ,কাঠালবাড়ি ,কাঠিয়াপাড়া , বাঘরা ,রুদ্রপাড়া ,জাহানাবাদ ,ছত্রভোগ গ্রাম সহ বিভিন্ন এলাকার শত শত ক্রেতা বিক্রেতা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করতে আসার ফলে ভোর হতে সন্ধ্যা রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার উপস্থিতি সরগরম থাকে বাজারটি ।বাজারের প্রবেশ মুখে ঢাকা দোহার সড়ক প্রতিদিন শত শত যানবাহন চলাচল করেএ রাস্তা দিয়ে এছাড়া রিক্সা, অটো রিক্সা ,ভারী মালবাহী যানবাহন বাজারের ভিতরে প্রবেশ করায় প্রতিদিন সকাল হতে দুপুর পর্যন্ত বাজারের ভিতর তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ যানজটে ক্রেতাদের ভোগান্তির পাশা পাশি সুযোগ সন্ধানী ছিনতাইকারীরা ক্রেতাদের টাকা-পয়সা সহ ক্রয় কৃত দ্রব্য ছিনিয়ে নিয়ে শটকে পড়ার ঘটনা ঘটেছে বলে জানান ভক্ত ভোগী গণ।অতীতে যানজট নিরসনে লাইনম্যান থাকলেও বর্তমানে তা নেই।
ভুক্তভোগীগণ মনে করেন বাজার ব্যবস্থাপনা পর্ষদের ক্রেতাদের সুবিধার্থে পুনরায় লাইনম্যান নিয়োগ করা আবশ্যক।

ব্যবস্থাপনা পর্ষদের কর্মকর্তারা জানান,লাইনম্যান না থাকলেওক্রেতাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ বাজারটি সিসি ক্যামেরা আওতাভুক্ত রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category