• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড।। ছেলে মেহেদী হাসান খালাস জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সংবর্ধনা মানবসেবায় নিবেদিত এক আলোকবর্তিকা—ডাঃ নওয়াব আলীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড

নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম

Lovelu / ৩৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদামদী বেরিবাঁধ সড়ক থেকে নাসিমা মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার গুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন মেম্বার প্রার্থী আব্দুস সালাম।

শুক্রবার (৭ আগস্ট) তিনি নিজে উপস্থিত থেকে রাস্তা সংস্কার কার্যক্রমে অংশ নেন। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে আব্দুস সালাম বলেন, “ব্যবসায়ী হিসেবে আমার পরিচিতি থাকলেও সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। মানুষের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হই বা না হই, ভবিষ্যতেও নিজ সামর্থ্য অনুযায়ী মানবিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব।”
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছিলেন। সড়কটি সংস্কারের ফলে এখন মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

এলাকাবাসী আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই জনগণের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগ সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
রাস্তা সংস্কার কার্যক্রম চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তারা আব্দুস সালামের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category