• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা

Lovelu / ৯১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মো : রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ শোভাযাত্রা বের করে। ৭ আগষ্ট শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার ভুলতা গাউছিয়া গোলচত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ভুলতায় জড়ো হতে থাকেন। এ সময় তাদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, বিএনপি নেতা শরীফ আহম্মেদ টুটুল, মাহাবুবুর রহমান, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, অ্যাডভোকেট গোলজার হোসেন, দেওয়ান সালাউদ্দিন আহমেদ, মোশারফ হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভুঁইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে গণতন্ত্র রক্ষা করতে হবে। এ বিজয় ধরে রাখতে হলে দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category