• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এফবিসিসিআই সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত

বাংলাদেশের বিনিয়োগ চায় শ্রীলঙ্কা

Lovelu / ৩৯০ Time View
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

অনলাইন ডেস্কঃ

পর্যটন ও কৃষিতে বাংলাদেশী উদ্যোক্তাদের বিনিয়োগ টানতে আগ্রহী শ্রীলঙ্কা। রবিবার দুপুরে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এ আগ্রহের কথা ব্যক্ত করেছেন দেশটির হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে।

এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাত অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, বিদেশী বিনিয়োগকারীদের জন্য কর অবকাশসহ আকর্ষনীয় সুযোগ সুবিধা দিচ্ছে তার দেশ। শ্রীলঙ্কার বিপুল অনাবাদী কৃষিজমিতে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন বাংলাদেশী উদ্যোক্তারা। এছাড়াও পর্যটন, শিপিংখাতেও উন্নয়নেও বাংলাদেশের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত। তিনি জানান, কলম্বো বন্দরে এখন ৪টি হারবার রয়েছে। আধুনিক আরো সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের পণ্যবাহী বিদেশগামী জাহাজগুলোকে কলম্বো হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহজ হবে। এছাড়াও আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়ে সভাপতি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্য হয়। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা করলে তা বেশি লাভজনক হয়। নাফটা, আসিয়ানের আন্ত:বাণিজ্যের প্রসঙ্গ তুলে সভাপতি বলেন, সাফটা কার্যকর করে হলে সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন আরো ত্বরান্বিত হতো। এছাড়াও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানিখাতে সহযোগিতার বিষয়ে গুরত্ব আরোপ করেন এফবিসিসিআই সভাপতি।

সভায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নার্সিং প্রশিক্ষণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্তী।
সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি হাবীব উল্ল্যাহ ডন, পরিচালক শমী কায়সার, ড. নাদিয়া বিনতে আমীন ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category