• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

এফবিসিসিআই সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত

বাংলাদেশের বিনিয়োগ চায় শ্রীলঙ্কা

Lovelu / ৩৬০ Time View
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

অনলাইন ডেস্কঃ

পর্যটন ও কৃষিতে বাংলাদেশী উদ্যোক্তাদের বিনিয়োগ টানতে আগ্রহী শ্রীলঙ্কা। রবিবার দুপুরে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এ আগ্রহের কথা ব্যক্ত করেছেন দেশটির হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে।

এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাত অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, বিদেশী বিনিয়োগকারীদের জন্য কর অবকাশসহ আকর্ষনীয় সুযোগ সুবিধা দিচ্ছে তার দেশ। শ্রীলঙ্কার বিপুল অনাবাদী কৃষিজমিতে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন বাংলাদেশী উদ্যোক্তারা। এছাড়াও পর্যটন, শিপিংখাতেও উন্নয়নেও বাংলাদেশের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত। তিনি জানান, কলম্বো বন্দরে এখন ৪টি হারবার রয়েছে। আধুনিক আরো সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের পণ্যবাহী বিদেশগামী জাহাজগুলোকে কলম্বো হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহজ হবে। এছাড়াও আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়ে সভাপতি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্য হয়। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা করলে তা বেশি লাভজনক হয়। নাফটা, আসিয়ানের আন্ত:বাণিজ্যের প্রসঙ্গ তুলে সভাপতি বলেন, সাফটা কার্যকর করে হলে সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন আরো ত্বরান্বিত হতো। এছাড়াও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানিখাতে সহযোগিতার বিষয়ে গুরত্ব আরোপ করেন এফবিসিসিআই সভাপতি।

সভায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নার্সিং প্রশিক্ষণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্তী।
সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি হাবীব উল্ল্যাহ ডন, পরিচালক শমী কায়সার, ড. নাদিয়া বিনতে আমীন ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category