আব্দুল মান্নান সিদ্দিকী
২৬ শে মে (সোমবার) বিকাল ৪টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনের মাঝে অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ক্ষতিগ্রস্তের মাঝে অনুদানের তুলেদেন।প্রতি জনকে ৭ হাজার ৫শ’ টাকা করে দেয়া হয়।
শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, সহকারী কমিশনার ( ভূমি) গোলাম রাব্বানী সোহেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ।
উল্লেখ্য, ১৬ মে ২০২৫ইং তারিখ মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলাধীন শ্রীনগর বাজারের শতাধিক দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত দোকান গুলো তাৎক্ষণিক পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান। পরবর্তীতে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা নির্ধারণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হয়।