• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনের মাঝে নগদ অর্থ প্রদান

Lovelu / ১৫৮ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

২৬ শে মে (সোমবার) বিকাল ৪টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনের মাঝে অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ক্ষতিগ্রস্তের মাঝে  অনুদানের তুলেদেন।প্রতি জনকে ৭ হাজার ৫শ’ টাকা করে দেয়া হয়।

শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, সহকারী কমিশনার ( ভূমি) গোলাম রাব্বানী সোহেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ।

উল্লেখ্য, ১৬ মে ২০২৫ইং তারিখ মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলাধীন শ্রীনগর বাজারের শতাধিক দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত দোকান গুলো তাৎক্ষণিক পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান। পরবর্তীতে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা নির্ধারণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category