• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মরহুম নুরুল হুদা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ রাঢ়ী কান্দি চ্যাম্পিয়ন

Lovelu / ১১৬ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

শুক্রবার(১০ জানুয়ারি-২০২৫) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় দক্ষিণ রাঢ়ীকান্দি একাদশ ও মান্দারতলী একাদশ অংশ গ্রহণ করেন। খেলায় দক্ষিণ রাঢ়ী কান্দি একাদশ ১ গোলে মান্দারতলী একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে।

 

খেলার পুরস্কার বিতরণের  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার।

 

ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্ত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সজিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা  জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেওয়ান আবদুল করিম, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মোল্লা।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, সমাজ সেবক জহির আহমেদ খান, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ, বিএনপি নেতা ইসমাইল হোসেন, ইসলামবাদ ইউনিয়ন যুবদল নেতা মিজান প্রধান, উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুল হুদা ফয়েজিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথি বলেন, খেলাধুলা মনের বিকাশ ঘটায়। যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মরহুম নুরুল হুদা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই, সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য।

 

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা ছিলেন চাঁদপুর -২ (মতলব উত্তর-দক্ষিন) আসনের জননন্দিত নেতা। তারই সূযোগ্য সন্তান জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা তার বাবার মতো আর্দশ রাজনীতি করে যাচ্ছেন। যদি বিএনপি ক্ষমতা আসে আর তানভীর হুদা এমপি হয় তাহলে মতলবে আরো বেশি বেশি খেলাধুলার আয়োজন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category