• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

Lovelu / ১৬০ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (৪জানুয়ারী) সকালে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কা.উ. ডিগ্রী মাদ্রাসা হলরুমে মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে বৃত্তি প্রদান করা হয়।

মজুমদার ফাউন্ডেশণ বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদার এর

সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেস মজুমদার।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম,উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার, ঘিলাতলী সামাদিয়া ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, মজুমদার ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য সানি মজুমদার, নারায়রপুর ডিগ্রী কলেজের প্রভাষক আরিফ বিল্লাহ, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এএসএম ইউসুফ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 আমেরিকা প্রবাসীদের মজুমদার ফাউন্ডেশন ইন্ ক এর সহযোগী সংগঠন মতলবের মজুমদার ফাউন্ডেশন ২২টি হাই স্কুল, ১২টি মাদ্রাসা ও ৩টি কলেজের ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়াও কোরআন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের উৎসাহীত করতে নগদ অর্থ প্রদান করা হয়।

 

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। তবে সেই শিক্ষা

গতানুগতিক শিক্ষা হলে চলবে না, সেই শিক্ষা হতে হবে মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা।কেননা, প্রতিযোগীতা মূলক বিশ্বে টিকে থাকতে হলে এখন আর মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষার কোন বিকল্প নেই। তাই, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, মতলবের এই মজুমদার ফাউন্ডেশন উপজেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে ব্যাপক পরিসরে যেই আর্থিক সহযোগীতা করলো তা সত্যিই প্রশংসনীয়।সমাজের বিত্তবানরা যদি এই মজুমদার ফাউন্ডেশনের মতো সমাজের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে এভাবে সহযোগীতা করতো তবে মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি অসংখ্য দরিদ্র পরিবারের উপকার হতো। মজুমজার ফাউন্ডেশন তাদের সামাজিক অন্যান্য কাজে সহযোগীতার পাশাপাশি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো তাদের যে অভ্যাস তা তার অব্যাহত রাখবে বলে আমরা আশা রাখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category