• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ বন্দর ক্লাবের শিরোপা অর্জন

মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

Lovelu / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ছেংগারচর পৌরসভার সাদেক নগর মাঠে অনুষ্ঠিত খেলায় নারায়ণগঞ্জ বন্দর ক্লাব ৪ – ০ গোলে টাইগার ক্লাবকে পরাজিত করে শিরোপা অর্জন করেন। 
খেলা শেষ সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সরকার। খেলাটি উদ্বোধন করেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, খেলাধুলাকে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এবং দেশবাসীকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্য ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় কত ১৭টি বছর ওই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কোন খেলাধুলার অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে দেয়নি।
ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সমাজ সেবক ইঞ্জিনিয়ার আল আমিন প্রধান, ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আবু ইউসুফ মিয়াজি।
 উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গোলাম রাব্বানী স্টার, ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মো. মুরাদ বেপারী, সদস্য নাছির মৃধা, সাগর প্রধান, কবিব সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. দুলাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category